বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের মাদক বিক্রেতা সৈয়দ আলীকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদের নির্দেশ

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাদক বিক্রেতা সৈয়দ আলী (৫০) কে বিজ্ঞ বিচারকের নির্দেশে সতর্কতা সহিত ২ দিনের রিমাণ্ডে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে ডিবির একটি দল জেলা কারাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে নিয়ে আসেন। এর আগে গত ৯ জুন বৃহস্পতিবার ডিবির এসআই আলমগীর হোসেন সৈয়দ আলীর বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। সৈয়দ আলীর উপস্থিতিতে তার আইনজীবি শুনানীকালে আদালতকে জানান, ডিবি তাকে ধরার সময় বেধড়ক মারপিট ও বাড়িঘরে ভাংচুর চালিয়েছে। তাকে রিমাণ্ডে নিলে আরও মারধর করা হবে। দীর্ঘ শুনানী শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত তার দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন এবং একই সাথে ওই তদন্তকারী অফিসারকে সতর্কতার সাথে তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। প্রসঙ্গত, গত ৫ জুন বিপুল পরিমাণ মাদকসহ বড় বহুলা তার বাড়ি থেকে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় ডিবি বাদি হয়ে মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com