বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ শহরে মোটর সাইকেল চুরি যেনো কমছেই না ॥ আটক দুই

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মোটর সাইকেল চুরি যেনো কমছেই না। তবে চোরের ধরণ বিশ্লেষণ করে মনে হচ্ছে চোরের দল এবার ওষুধ কোম্পানীর প্রতিনিধিরই টার্গেট করে তাদের মোটর সাইকেলই চুরি করছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের চিরাকান্দি এলাকায় ওষুধ কোম্পানীর প্রতিনিধি অলক দেবের একটি মোটর সাইকেল চুরিকালে স্থানীয় লোকজন মোটর সাইকেলসহ চোরকে হাতেনাতে আটক করেন। এর আগে গত বুধবার সন্ধ্যায় শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে একই অবস্থায় আরেকজনকে আটক করা হয়। পরে উত্তম মধ্যম দিয়ে তাদের সদর থানায় সোপর্দ করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ চক্রের সাথে কারা জড়িত তা সনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে এবং অচিরেই সকল মোটর সাইকেল উদ্ধার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com