মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০২২
  • ২৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে টাকার লেনদেনকে কেন্দ্র করে একই গ্রামে দুুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মাঝে শাকিল মিয়া নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার করাব গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত কয়েকজন জানান, করাব গ্রামের বাসিন্দা ধান ব্যবসায়ী নজরুল ইসলাম রিমন এবং একই গ্রামের নুর মিয়ার ছেলে আতর আলীর মধ্যে ধানের টাকার লেনদেন নিয়ে বৃহস্পতিবার (১৯ মে) কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে উভয়ের পরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শাকিল মিয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com