মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যাসায়ীকে আটক করেছে র‌্যাব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যাসায়ীকে আটক করেছে র‌্যাব। আশুগঞ্জ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে-বাহুবল উপজেলার বানাইল গ্রামের মফিক আলীর পুত্র মোঃ আকাইদ (২৫), আরজু মিয়ার পুত্র মোঃ আলী হোসেন (৩৫) ও মৃত শুকুর আলীর পুত্র মোঃ জাহির মিয়া (৩৫)।
র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ মে দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প এর একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহা সড়কের আশুগঞ্জ থানাধীন উজানভাটি হোটেলের সামনে ঢাকাগামী একটি বাসে অভিযান চালায়। এ সময় মোঃ আকাইদ, মোঃ আলী হোসেন ও মোঃ জাহির মিয়াকে আটক করে। এসময় তাদের নিকট থেকে ৫০ কেজি গাঁজা, প্রাইভেট কারের ২টি চাবি ও মাদক বিক্রির নগদ-৭ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, এরা দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com