বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪৩৯ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা গ্রামে স্বামীর সাথে অভিমান করে সুলতানা বেগম (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১ টায় স্বামীর সাথে অভিমান করে গৃহবধূ আত্মহত্যা করেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসেন। সুলতানা বেগম বাউশা ইউনিয়নের রকিব আলীর স্ত্রী। নিহত সুলতানা বেগম বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত রহমত আলীর কন্যা। নবীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে এস আই সম্রাট আহমেদ জানান, স্বামীর সাথে অভিমান করে সুলতানা বেগম আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com