বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ এক কৃষকের ৪টি গরু চুরি রাত জেগে পাহাড়ায় এলাকাবাসী

  • আপডেট টাইম রবিবার, ১৫ মে, ২০২২
  • ৪১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে কোন ভাবেই থামছে চুরি। বেপরোয়া হয়ে উঠেছে চোরের দল। এলাকায় চুরির ঘটনার ধারাবাহিকতায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সিরাজ মিয়া নামের এক কৃষকের ৪টি গরু চুরি হয়েছে। এক সাথে ৪টি গরু চুরি হওয়ায় নি:স্ব হয়ে গেছেন ওই কৃষক। জানা যায়, গত শুক্রবার রাতে সিরাজ মিয়া তার গোয়াল ঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতের যে কোন এক সময় সংঘবদ্ধ চোরের দল তালা ভেঙ্গে এক সাথে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। যার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তিনি সন্ধান পাননি। ক্ষতিগ্রস্ত কৃষক সিরাজ উদ্দিন জানান, গরু ৪টি চুরি হওয়ায় তিনি নি:শ্ব হয়ে গেছেন। উল্লেখ্য, সম্প্রতি ইনাতগঞ্জ এলাকায় ব্যাপক হারে চুরি বৃদ্ধি পেয়েছি। গত প্রায় এক মাসে ১০/১২টি মটর সাইকেল চুরিসহ কয়েকটি সিদেল চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। অনেক কৃষক এলাকায় চুরি ঠেকাতে রাত জেগে পাহাড়া দিচ্ছেন। পুলিশের টহল ব্যবস্থা জোরদার না থাকায় অহরহ চুরির ঘটনা ঘটছে বলে মনে করছেন এলাকাবাসী। এ ব্যাপারে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com