বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট ২০২২ আয়োজন উপলক্ষে গতকাল বুধবার (১১ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, এসআই মৃদুল কান্তি রায়, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, নির্মলেন্দু দাশ রানা, হাবিবুর রহমান, শাহ নাদির রিয়াজ সুমন, প্যানেল মেয়র-২ আব্দুস ছুবান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ। সভায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট-২০২২ সফল করার জন্য স্ব স্ব ইউনিয়নের খেলোয়াড়দের নিয়ে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি ইউএনও শেখ মহি উদ্দিন। উক্ত টুর্নামেন্ট আগামী ১৩ মে শুক্রবার দুপুর আড়াইটায় নবীগঞ্জ জে,কে হাইস্কুল মাঠে উদ্বোধন করা হবে। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহন করবেন নবীগঞ্জ পৌরসভা একাদশ বনাম ১১নং গজনাইপুর ইউনিয়ন একাদশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com