মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে সাত কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ।
গতকাল বুধবার (১১ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নতুনব্রীজ গোলচত্তর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাইওয়ে থানা পুলিশ। এ সময় সাত কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী রফিক মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেহ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন গোপন সংবাদ পেয়ে অভিযান করি। একজন মাদক ব্যবসায়ীকে ধরতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com