বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০২২
  • ৪০০ বা পড়া হয়েছে
হবিগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৭ মে) সকালে উপজেলার লেঞ্জাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (আইসি) হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে রাতে এ রিপোর্ট লেখাকালে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com