বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আমি জনগণের সেবক হয়ে অতন্দ্র প্রহরীর মত কাজ করে যেতে চাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪
  • ৪৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরয়িা কেয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রাপ্ত বরাদ্দগুলো জনগণের আমানত, এ বরাদ্দগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আমি সামাজিক কাজের মানুষ, আমার চোখ খোঁজে সমাজের কাজ। আমি জনগণের সেবক, জনগণের উন্নয়নে আমি অতন্দ্র প্রহরীর মত কাজ করে যেতে চাই। গতকাল সোমবার নবীগঞ্জে ২০১৩-১৪ অর্থ বছরে তাঁর দেয়া বরাদ্দকৃত টি.আর প্রকল্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি নবীগঞ্জ শহরের মদিনা মসজিদে ৫০ হাজার টাকা, শ্রীশ্রী গোবিন্দ জিউর আখড়ায় ৫০ হাজার টাকা এবং নবীগঞ্জ নারী উন্নয়ন ফোরামকে ৩ টন গম বরাদ্দ দেন। ওই দিন দুপুরে তিনি শ্রীশ্রী গোবিন্দ জিউর আখড়া পরিদর্শন করেন। এ সময় আখড়া পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আখড়া কমিটির সাবেক সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু, আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় কর, সাধারন সম্পাদক নারায়ন রায়, পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, সহ-সভাপতি অশোক তরু দাস, কোষাধ্যক্ষ প্রমথ চক্রবর্তী বেনু, সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, নিকুঞ্জ পাল নিখিল, হিমাংশু শেখর রায়, মৃদুল কাান্তি রায়, এডঃ অলক রায়, পবিত্র বনিক, প্রভাষক জন্টু চন্দ্র রায়, দীজেন্দ্র লাল রায় মহাদেব, রসময় শীল প্রমুখ। এ সময় এমপি কেয়া চৌধুরী আখড়া পরচিালনা কমিটির দাবীর প্রেক্ষিতে আখড়ার উন্নয়ন ও ১৯৭১ সালে বেদখল হওয়া নবীগঞ্জ কালীবাড়ি উদ্ধারে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com