শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ও আমেরিকা প্রবাসী মিজানুর রহমান চৌধুরী শেফাজের পৃষ্ঠপোষকতায় মেধাবৃত্তি সনদপত্র ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গত বুধবার সকাল ১১টায় পৌর শহরের এনামূল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মাওঃ ইদ্রিছ আলীর সভাপতিত্বে ও সংগঠনের প্রধান সমন্বয়কারী সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চুুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, আব্দুল হাই চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, আব্দুল মতিন চৌধুরী, বিদ্যুৎ পাল, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অঞ্জন চন্দ্র রায়, অধ্যক্ষ আব্দুল মালেক, মাওঃ মোঃ মুখলিছুর রহমান, মানিক চন্দ্র দেব প্রমুখ। অনুষ্ঠানে ২৫৬ জন শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com