বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুব্রত দাস গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩১৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুব্রত দাস নামের এক যুবককে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার রাতে উপজেলার কাগাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এরপর নির্যাতিতা ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সুব্রত দাস উপজেলার কাগাপাশা ইউনিয়নের নজিরপুর গ্রামের সতীন্দ্র দাসের ছেলে। মামলার বিবরণে জানা যায়, বিগত দুই বছর ধরে সুব্রত ওই কলেজ ছাত্রীকে রাস্তাঘাটে উত্যক্ত করত। ঘটনার আগের দিন ছাত্রীর মা-বাবা বেড়াতে যান। এ কারণে বাড়িতে একাই ছিলেন ওই ছাত্রী। রাত ১১টায় ভুক্তভোগী ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। এ সুযোগে সুব্রত ওই ছাত্রীর ঘরে প্রবেশ করে। পরে ছাত্রী ঘরে এসে দরজা বন্ধ করতেই সুব্রত তাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, সুব্রতকে গ্রেফতার করে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com