সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

নবীগঞ্জে শালিসে তর্কবিতর্কের জের হামলায় এক ব্যক্তি আহত

  • আপডেট টাইম সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হামলায় সরিষপুর গ্রামের সুন্দর আলী (৫২) গুরুতর আহত হয়েছেন। আহত সুন্দর আলীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহত সুন্দর আলী ওই গ্রামের মৃত ইছাক আলীর পুত্র।
আহত সুন্দর আলী জানান, সরিষপুর গ্রামের সাহেব আলীর সাথে কবরস্থানের ডুবা গ্রামের লোকজনের বিরোধ চলে আসছি। ওই বিরোধ মিমাংসায় গত শনিবার আব্দুল করিমের ফিসারীতে শালিষে বসেন। ওই শালিষে ইউপি সদস্য নুরুল আমিনসহ স্থানীয় মুরুব্বীরা উপস্থিত ছিলেন। সুন্দর আলীর অভিযোগ শালিসে ইউপি সদস্য নুরুল আমিন সাহেব আলীর পক্ষ নিয়ে কথা বলেন। সুন্দর আলী এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে উঠেন নুরুল আমিন। ওইদিন রাতে সুন্দর আলী শহরের কাজ শেষে বাড়ি ফেরার পথে তাজুল ইসলামের বাড়ির সামনে পৌছুলে ইউপি সদস্য নুরুল আমিন ও তার ভাই মিজানুর রহমান তাকে পিটিয়ে আহত করেন। তার চিৎকারে আশ পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। এ সময় সুন্দর আলীর সাথে থাকা নগদ ১০ হাজার ৫’শ টাকা হামলাকারীরা নিয়ে যায়। এ ঘটনায় সুন্দর আলী নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com