রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

তরুণদেরকে স্কাউটে উদ্বুদ্ধ করার আহবান জানালেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তরুণ সমাজকে মাদকসহ নানা ধরণের নেতিবাচক কর্মকান্ড থেকে দূরে রাখতে তাঁদেরকে স্কাউটে উদ্বুদ্ধ করার আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার উদ্যোগে উপদল নেতা কোর্স ও পিএস প্রস্তুতি ক্যাম্পের মহা তাঁবু জলসার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। এ সময় স্কাউটের উন্নয়নে বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন এমপি আবু জাহির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা স্কাউটসের কমিশনার কাজী কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির ও অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তা আব্দুল মোছাব্বির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শাহজাহান কবির ও সঞ্চালনায় ছিলেন প্রমথ সরকার।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com