রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে জুয়া খেলার দায়ে ১ জনকে ১৫ দিনের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩৩৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত ব্যক্তি হলেন- নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শাকিল আহমেদ (৩২)।
জানা যায়- নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই বাজারের নিকটবর্তী খেলার মাঠে প্রকাশ্যে জুয়া খেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ একদল পুলিশ সহকারে অভিযান পরিচালনা করেন । এসময় প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বংগীয় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ অনুযায়ী আটককৃত ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com