বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে চাকুরী দেয়ার নাম করে তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৩৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে চাকুরী দেয়ার নাম করে চট্টগ্রামের তরুণীকে নিয়ে এসে গণধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে র‌্যাব-৯ এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি আব্দুল্লাহ-আল-নোমানের নেতৃতে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হল, মাধবপুর উপজেলার তাজপুর গ্রামের মৃত মধু মিয়ার পুত্র রফিক মিয়া (৩০) ও শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের ইদ্রিস মিয়ার পুত্র মহিবুর রহমান ওরফে মামুন মিয়া (২৫)। তবে এ ঘটনায় আরও দুইজন রয়ে গেছে ধরাছোয়ার বাইরে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে অন্য দুইজনও ধরা পড়বে। গতকাল বিকেল ৫ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেছে। তারা চট্রগ্রামের হাটহাজারী এলাকার ওই তরুণীকে চাকুরী দেয়ার প্রলোভন দিয়ে হবিগঞ্জের মাধবপুরে নিয়ে আসে। পরে একটি ভাড়া বাসায় আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এর আগে জীবিকার তাগিদে শাহপুর এলাকায় একটি কোম্পানিতে কাজের জন্য গত ২৫ মার্চ সন্ধ্যায় সে মাবধপুর উপজেলার দরগাহ গেইট এলাকায় পৌছায়। এসময় একটি সিএনজি অটোরিক্সা করে তাকে নিয়ে যাওয়া হয়। পরে রিয়াজনগরের একটি বাড়িতে আটকে রেখে চালানো হয় গণধর্ষণ। টানা ধর্ষণের ফলে ওই তরুণী জ্ঞান হারিয়ে ফেললে (২৭ মার্চ) রবিবার বিকেলে তাকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মুখ বেঁধে ফেলে চলে যায় ধর্ষকেরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ভুক্তভূগী ওই তরুণী নিজেই বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দিয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com