বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শৈলজুড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুড়া গ্রামের হাওরে মটর পাম্পের মাধ্যমে সেচ দেয়াকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুখলেছ মিয়া (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মুখলেছ মিয়া শৈলজুড়া গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মুখলেছ মিয়া নামের ওই কৃষক হাওরে মটর পাম্পের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করে তার জমিতে সেচ দিচ্ছিলেন। উল্লেখিত সময়েও তিনি তার নিজ জমিতে সেচ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়েন। খবর পেয়ে স্বজনরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই মুজিবুর রহমান লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী জানান, হাওরে সেচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে মৃত্যু হয়েছে তার। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com