বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের পারকুলে বিদ্যুৎ প্লান্টে দু’ভাসীর টাকা ছিনতাই ॥ মামলা

  • আপডেট টাইম শনিবার, ১২ জুলাই, ২০১৪
  • ৬৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পারকুলে অবস্থিত বিবিয়ানা বিদ্যুৎ প্লান্টে চায়না কোম্পানীর কাজে নিয়োজিত দুভাসীকে হামলা চালিয়ে নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারী।
জানাযায়, নবীগঞ্জের বিবিয়ানা বিদ্যুৎ প্লাল্টে নিয়োজিত দুভাসী হাসান গত বৃহস্পতিবার রাতে শেরপুর আসার পথে পারকুল গ্রামের মধ্যবর্তী স্থানে আসা মাত্রই পূর্ব পরিকল্পনা অনুযায়ী পারকুল গ্রামের মৃত সুজাত মিয়ার পুত্র সাজিদ মিয়া ও একই গ্রামের রাহাত উল্লাহর পুত্র শাহিদ মিয়া গং ছিনতাইকারী মিলে গতিরোধ করে দুভাসী হাসানের কাছ থেকে নগদ ৪০ হাজার ৭ শত ছিনিয়ে নিয়ে যায়।
দুবাসী হাসান জানান, তার রোগাক্রান্ত- মা ঢাকায় সিএমএমএস হাসপাতালে ভর্তি তিনি বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য শেরপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় তার রাস্তায় পথরোধ করে ছিনতাইকারীরা উল্লেখিত পরিমান টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে ছিনতাই কারীদের বিরোদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com