মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে ৩ লাখ টাকার জাল নোটসহ পেশাদার প্রতারক সফিক গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩৭২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকার জাল নোট আটক করেছে। এ সময় মোঃ সফিকুর রহমান নামে এক প্রতারককে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত সফিক চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র। একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা সংগ্রহ করে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারক মোঃ সফিকুর রহমানকে জাল টাকাসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, ঈদ পূর্ববর্তী সময়ে এই প্রতারক চক্র বিশেষভাবে সক্রিয় থাকে। গ্রেফতারকৃত প্রতারক ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে এরা টার্গেট করে। জাল টাকা বাজারে ছড়িয়ে দেওার লক্ষ্যে চক্রটি প্রতি ১ লাখ জাল টাকা ১৫ হাজার টাকায় বিক্রি করতো।
উল্লেখ্য, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে গত ২০১১ সালের অক্টোবর মাসে ঢাকার শেরে বাংলা নগর থানা এবং গুলশান থানায় পৃথক দুটি প্রতারণা মামলা হয়। এছাড়াও চুনারুঘাট থানায় তার বিরুদ্ধে ২০১৯ সালের মার্চ এবং মে মাসে যথাক্রমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দু’টি মামলা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com