বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে স্ত্রীর সাথে অভিমান করে হতভাগা স্বামীর আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুলাই, ২০১৪
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে স্ত্রীর সাথে অভিমান করে ঈদুর নিধনের ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে এক হতভাগা স্বামী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২ বছর পূর্বে নোয়াখাল চরগাও গ্রামের এংরাজ মিয়ার কন্যা শেফা বেগম (২০) এর সাথে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের রজব আলীর পুত্র আরস আলী (২৫) এর বিয়ে হয়। বিয়ের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও কোন সন্তানাদি না হওয়ায় দুজনের মধ্যে টানাপোড়নের সৃষ্টি হয়। এ নিযে প্রায় সময়ই দুজনের মধ্যে কলহ হত। প্রায় সপ্তাহখানেক ধরে তার স্ত্রী পিত্রালয়ে চলে যায়। তার স্বামী একাধিকবার আনার জন্য গেলেও সে ফিরে না আসায় আরস ক্ষোভে অভিমানে গত বুধবার বিকেলে ঈদুর নিধনের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে সে মারা যায়।
পুলিশ, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। মৃত আরসের বাবা রজব আলী জানান, আমার ছেলের মৃত্যু সংবাদ দেয়ার পরও তার পুত্রবধু শেফা ফিরে আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com