বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টার অভিযোগে মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক লন্ডন প্রবাসীর জায়গা দখলকে কেন্দ্র করে চাঁদা দাবীর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। জায়গার মালিক লন্ডন প্রবাসী নুরজাহান বেগমের ভাই মোঃ জয়নাল আবেদীন বাদী হয়ে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অভিযুক্তরা হচ্ছেন-উপজেলার বাউশা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আজির উদ্দিনের পুত্র হাবিবুর মিয়া, সাইদুর মিয়া, কুতুবুর মিয়া, মৃত হাজির উদ্দিনের স্ত্রী নুরজাহান বেগম, কুতুবুরের স্ত্রী হাজি বেগম, হাবিবুরের স্ত্রী সাকিরা বেগম, সাইদুরের স্ত্রী হাসিনা বেগম।
মামলার বিবরণে জানা যায়, পাইকপাড়া গ্রামের মৃত আব্বাস উল্লার কন্যা লন্ডন প্রবাসী নুরজাহান বেগমের ভাই সাবেক মেম্বার মোঃ জয়নাল আবেদীনের মাধ্যমে নুরজাহান বেগমের নিকট অভিযুক্তরা ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। জয়নাল আবেদীন বিষয়টি গ্রাম্য মুরুব্বিদের অবগত করলে এ নিয়ে শালিস বসে। শালিসে উপস্থিত মুুরুব্বিদের সামনেই অভিযুক্তরা ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। এক পর্যায়ে গত শুক্রবার বিকেল ৫ টার দিকে প্রবাসীর বাড়িতে জোড় পূর্বক প্রবেশ করে জিনিসপত্র ভাংচুর করে এবং ১টি টিভি নিয়ে যায়। খবর পেয়ে জয়নাল আবেদীন এগিয়ে আসলে তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ছিনিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় জয়নাল আবেদীন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ কর হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তাহমিনা হকের আদালত এ একটি মামলা দয়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নবীগঞ্জ অফিসার ইনচার্জকে নিদের্শ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com