বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এরশাদের উন্নয়নের সুফল দেশের মানুষ এখনো ভোগ করছেন-সাবেক এমপি বাবু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আমলে দেশে সবচেয়ে বেশি উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছিল। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন তিনি। ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করেছিলেন। বিদ্যুতের ব্যবস্থা, রাতের শহরে লাইটের ব্যবস্থাও করেছিলেন তিনি। দেশের মানুষ এখনো তার আমলের সেই সব উন্নয়নের সুফল ভোগ করছেন। তাই উন্নয়নের জন্য মানুষ এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়। জিএম কাদের এমপিকে দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। তিনি গতকাল বিকাল ৩ টায় কালাউক বাজারে লাখাই উপজেলা জাতীয় পার্টির কর্মী সভায় এসব কথা বলেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহাজাহান তালুকদার এর সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসুর পরিচালনায় এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি জালাল উদ্দীন খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, সৈনিক পার্টির সভাপতি আবু তালেব, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বিপ্লব দেব, জেলা জাপানেতা দিলীপ বর্মন, সুহেল রানা, মিলাদ হোসেন সুমন, ইউনিয়ন জাপানেতা এম এ রুপ, মীর মৌলা, সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি জামাল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক রিপন মিয়া প্রমুখ। কর্মী সভায় প্রতিটা ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এর মতামতের ভিত্তিতে হাজী নোমান মোল্লাকে আহ্বায়ক, সুতা মিয়া (সাবেক মেম্বার), মুসাহিদ আহমেদ বাবুল, বাবুল আহমেদ, ছায়েদ মিয়া (সাবেক মেম্বার), শেখ ফুরুক মিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং নাসির উদ্দীন নাসুকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি লাখাই উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com