বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে ইফতার মাহফিলে সৈয়দ মোঃ শাহজাহান সরকারের দুঃশাসনে সাধারন মানুষের জনযাত্রা দুর্বিসহ হয়ে উঠেছে

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুলাই, ২০১৪
  • ৫৪২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান বলেছেন বর্তমান আওয়ামী সরকারের দুঃশাসনের ফলে দেশের সাধারন মানুষের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠেছে। সর্বত্র শাসক দলের খুন-গুম, চাদাবাজি, দখল ও দলীকরণের কারনে কোথাও মানুষের নিরাপত্তা নাই। তাই এ দুঃশাসনের কবল থেকে দেশবাসীকে মুক্ত করতে দেশনেত্রী যে নির্দেশনা দিবে ঐক্যবদ্ধ ভাবে তা পালন করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার মাধবপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সেমকো কনভেশন সেন্টারে আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আকতার হেলেন, উপজেলা বিএনপির নেতা চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, মাহবুবুর রহমান সোহাগ, হাজী অলিউল্লাহ, হাজী মাসুক মিয়া, মাসুদ আলী, সুমন চৌধুরী, গোলাপ খান, সুরঞ্জন পাল, মৌলদ মিয়া, আলাই মিয়া, সালেক মিয়া, যুবদল নেতা হাজী ফিরোজ মিয়া, বাবুল হোসেন, কবির চৌধুরী, ছাত্রদল নেতা মোস্তফা কামাল বাবুল, শেখ জহিরুল ইসলাম, আলমগীর কবির, ওমর ফারুক, জসিম শিকদার, আব্দুল কুদ্দুছ, সেলিম মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com