বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পুটিজুরী ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান আর নেই

  • আপডেট টাইম রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ৬ বারের সাবেক চেয়ারম্যান ও জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি শাহ মাহবুবুর রহমান (সফিক) ইন্তেকাল করেছেন। শনিবার রাত সাড়ে ৭টায় সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বৎসর। রবিবার বেলা আড়াইটায় পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে মাঠে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শাহ মাহবুবুর রহমান দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক, কিডনি ও বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভোগেছিলেন। তিনি ১৯৭৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মধ্যখানে কয়েক বছর অবসরে থাকার পর ২০১১ সালে পুটিজুরীবাসী আবার তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন। সততার সঙ্গে দায়িত্ব পালন করে ২০১৬ সালে তিনি স্বেচ্ছায় অবসরে চলে যান। এছাড়া তিনি ছাত্র জীবন থেকে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মহুকুমা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক এর দায়িত্ব পালন করার পর পরবর্তিতে কমিউন্সিট পার্টির জেলা শাখার সভাপতি ছাড়ও বিভিন্ন দায়িত্ব পালন করেন। আইয়ুব বিরোধী আন্দোলনে তাকে কারবরণ করতে হয়েছিল। এলাকায় সততা ও আদর্শের মূর্ত প্রতীক ছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহ মাহবুবুর রহমান এর মৃত্যুতে হবিগঞ্জে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com