বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৩৪৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) কর্তৃক আয়োজিত ও ব্র্যাকের সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে। সকাল ১০ টায় একটি র‌্যালী উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মামুন মোল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, সাদিকুর রহমান, ফায়ার স্ট্রেশন অফিসার তোফাজ্জউল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা সুদ্বীপ কুমার দেব, মানবাধিকর নেতা ও গণমাধ্যম কর্মী এসএম খোকন, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, শিব্বির আহমদ আরজু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, গণমানুষের কল্যাণের জন্য কাজ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আর এসব কর্মকা-ের একটাই উদ্দেশ্য সাধারণ মানুষ যেন ভালো মানের জীবনের সন্ধান পায়। দারিদ্র্যবিমোচনের জন্য সরকার বিভিন্ন প্রকল্প রয়েছে। যার কিছু করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কিছু করে শিক্ষা মন্ত্রণালয়সহ ও অন্যান্য মন্ত্রণালয়। সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে এ রকম একান্তভাবে কাজ করার সুযোগ আমরা পেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার কারণে। আমাদের সংবিধানে রয়েছে- অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য। সবগুলোই আমাদের রাষ্ট্রের মানুষের নৈতিক অধিকার। আজ ভূমিহীনদের ভূমি ও ঘর করে দেওয়া হচ্ছে। বিশ্ব পরিম-লে আমাদের বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যা এসব প্রান্তিক জনগোষ্ঠীকে ভূমিহীন রেখে করা সম্ভব নয়। সে কারণে সহায়-সম্বলহীনদের সুন্দর জীবন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এক সময়- ঘূর্ণিঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাসে অনেক প্রাণহানি ঘটত। সত্তরের মুক্তিযুদ্ধে লাখ লাখ লোক মারা যায়। সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আসে দুর্যোগ পূর্ববর্তী আপডেট। এখন দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার মতো আগাম তথ্য থাকে। যার ফলে ক্ষয়ক্ষতিও অনেক কম হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়, জলেচ্ছ্বাসের চেয়ে সামাজিক দুর্যোগ এখন বেশি ক্ষতি করছে। সামাজিক ঝুঁকি এড়াতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। দুর্যোগের কারণে প্রতি বছর দেশের বিপুলসংখ্যক জীবন ও সম্পদের ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ নির্মূলের কোনো পদ্ধতি এখনও আবিষ্কৃত হয়নি। তবে এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখা সম্ভব। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিসহ নানা কারণে বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। এ প্রেক্ষাপটে দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া জরুরি হয়ে পড়েছে।কাজেই দুর্যোগ মোকাবেলায় সরকারিভাবে এবং ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক প্রস্তুতির বিকল্প নেই। পরে উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিসের লোকজনের মাধ্যমে দুর্যোগ বিষয়ক প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন বিষয়ের উপর ট্রয়াল প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com