বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ হলেন বানিয়াচং থানার ওসি এমরান

  • আপডেট টাইম সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় বারের মতো হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। এছাড়া অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন, সেকেন্ড অফিসার মোঃ শামছুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই (নিঃ) মোঃ তোহা। ফেব্রুয়ারী/২০২২খ্রিঃ মাসে ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ৩য় বারের মতো উল্লেখ যোগ্য সাফল্যে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হন মোহাম্মদ এমরান হোসেন।
৬ মার্চ জেলা পুলিশ হবিগঞ্জ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এসএম মুরাদ আলির নিকট হতে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান (৩য় পাতায় দেখুন) হোসেন, এসআই শামছুল ইসলাম, এএসআই মোঃ তোহা সম্মাননা স্মারক গ্রহন করেন। এ সময় উক্ত অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল মহসিন আল মুরাদ। এছাড়া ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা হতে আগত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্সসহবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com