শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও কর্মী সমাবেশ গতকাল বিকেলে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডঃ ফয়জুল বসীর চৌধুরী সুজন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-আইন সম্পাদক এডঃ জিশান মাহমুদ, সদস্য এডঃ জিয়াউল ইসলাম চৌধুরী ফুয়াদ, এডঃ পিযুষ দেবনাথ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কে এম শাহীন, নজরুল ইসলাম শামীম, শেখ সেবুল আহমেদ, শেখ মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবর রহমান সানি, সানিউল হক শুভ, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ফয়সল আহমেদ সোহান সহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, বিএনপি এদেশে ভোট ডাকাতির নজির স্থাপন করেছে। জিয়াউর রহমান হ্যাঁ না ভোট করেছে, খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী নির্বাচন করে জনগণের ভোটাধিকার হরণ করছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন।
প্রধান বক্তা কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলকে শক্তিশালী করার লক্ষ্যে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ জেলার প্রত্যেকটি ইউনিট অতিসত্বর পুনঃর্ঘটন করার নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com