বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ডিবির অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা কে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার ৪ মার্চ সকালে গোপন সংবাদে খবর পেয়ে ওই এলাকার বাবুল মিয়ার দোকানের সামনে থেকে ডিবির এস আই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হল, হরিপুর গ্রামের আলী হোসেনের পুত্র সুমন মিয়া (২৬), উমেদনগর দক্ষিণ হাটির মৃত আব্দুল কালামের পুত্র সাজন (২৭), উমেদনগর পুরান হাটির তৈয়ব আলীর পুত্র মান্না ওরপে মুন্না (২৮), নোয়াবাদ এলাকার মৃত আব্দুল করিমের পুত্র জসিম মিয়া (২৮)। উদ্ধার হওয়া মাদকের মূল্য ৮১ হাজার টাকা। এ বিষয়ে মামলা দিয়ে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এস আই অভিজিৎ জানান, তারা পেশাদার মাদক বিক্রেতা। অনেক দিন ধরেই মাদক ব্যাবসা করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com