বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বানিয়াচংয়ে মাদকসহ বিভিন্ন মামলায় ৬ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা পুলিশের অভিযানে একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃক ৪৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ তৈরীর উপকরণসহ ৬ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জেলার বানিয়াচং উপজেলার মকা (আয়লাকান্দি) গ্রামের বাসিন্দা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কবির মিয়া (৫৭), নুরুদ্দিন (৫৯), জালাল মিয়া (৫০), সাদিক মিয়া (২৬), নিয়মিত মামলার পলাতক আসামী ছিলাপাঞ্জা গ্রামের মোঃ আতাউর রহমান (৩০) ও মাদক মামলার আসামী যাত্রাপাশা গ্রামের গোপাল রবিদাস (২২)। গতকাল শুক্রবার দুপুরে আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়।
এর আগে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন দিক-নির্দেশনায় এসআই সন্তোষ চৌধুরী, এসআই মাহামুদুল হক, এএসআই হারুন অর রশিদ, এএসআই মোহাম্মদ সুরমান আলীসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ৫ জন গ্রেফতার হয়।
অপরদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃক উপজেলার যাত্রাপাশায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গোপাল রবিদাসকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৪৫০ লিটার চোলাই মদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com