বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের আমড়াখাইর এক ব্যক্তি গ্রেফতার নিয়ে ধূম্রজাল

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আমড়াখাইর গ্রামে এক ব্যক্তিকে গ্রেফতার নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। তবে একটি পক্ষের দাবী পূর্ব শত্র“তার রেশ মেটাতে গভীর রাতে প্রতিপক্ষের বাড়িতে ভাড়াটিয়া লোক দিয়ে হামলা ও ডাকাতির চেষ্টাকালে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। তবে নবীগঞ্জ থানা পুলিশ তা অস্বীকার করে আটককৃত উত্তম দাশকে পাগল বলে আখ্যায়িত করেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত গভীর রাত অনুমান ১ টার দিকে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইর গ্রামে।
সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের পুত্র ফজলুল হাকিমের সাথে একই গ্রামের শরাফত উল্লাহর পুত্র দুলা মিয়ার বিরোধ চলে আসছে। এর জের হিসাবে গত শনিবার নবীগঞ্জ থানায় সন্ত্রাসীর অভিযোগ এনে মামলা দায়ের করেন ফজলুল হাকিম। এতে দুলা মিয়া সহ ২৫ জনকে আসামী করা হয়। এদিকে গত সোমবার রাত ১টার দিকে ৮/১০ জনের একদল লোক ফজলুল হাকিমের বাড়িতে হামলা চালায়। এতে বাড়ির লোকজন টের পেয়ে তাদের আটক করতে চাইলে অন্যান্যরা পালিয়ে গেলেও বাউশি গ্রামের গনেশ দাশের পুত্র উত্তম দাশ (৩৫)কে জনতা আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com