বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উপজেলা চেয়ারম্যান দিলেন কাঠের ব্রিজ এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে রাস্তায় কাটলো মাটি

  • আপডেট টাইম শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের উদ্যোগে দীর্ঘদিনের অবহেলিত জনপদের মানুষ ফেল কাঠের ব্রিজ। উঁচু-নিচু খানাখন্দে ভরা মাটির রাস্তায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে কাটলেন মাটি। হবিগঞ্জ সদর উপজেলার ১নং ইউনিয়নের পাঁচ গ্রামে সরজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সদর উপজেলায় থেকেও তারা যেন প্রত্যন্ত অঞ্চলের মতো সুযোগ সুবিধা বঞ্চিত ছিলেন দীর্ঘদিন ধরে। পরে ১০/১২ দিন আগে সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের কাছে তারা একটি ব্রিজের জন্য আবদার করেন। এরই প্রেক্ষিতে প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে এই কাঠের ব্রিজটি নির্মাণ করে দেন মোতাচ্ছিরুল ইসলাম এবং পরবর্তীতে পাকা ব্রিজ নির্মাণ করার জন্য এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দেন। শুক্রবার ২৫ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার সময় ব্রিজের উদ্বোধন করেন মোতাচ্ছিরুল ইসলাম। এ সময় পাঁচ গ্রামের বাসিন্দাসহ বিভিন্ন এলাকার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। এই ব্রীজ নির্মাণের ফলে যাদবপুর, জয়নগর, গোপালপুর, মতুরানগর, গোয়ালনগরসহ আরো বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com