বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে শিখন স্কুলের ৩য় শ্রেণীর পরীক্ষা শুরু

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০১৪
  • ৪৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় সেভ দ্যা চিলড্রেনের অর্থ ও কারিগরী ব্যবস্থাপনায় আরডিআরএস বাংলাদেশ পরিচালিত শিখন কর্মসূচীর ৯০টি স্কুলের শিক্ষার্থীদের তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা গত সোমবার থেকে শুরু হয়েছে। বিভিন্ন সরকারী বে-সরকারী শিক্ষা প্রতিষ্টানে নিকটবর্তী কয়েকটি শিখন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্র ভিত্তিক পরীক্ষার আয়োজন করা হয়। নবীগঞ্জ পৌর এলাকার নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি কেন্দ্রে শিখন স্কুলের পরীক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্র বিতরন করে পরীক্ষার উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। এ পরীক্ষায় ৯০টি শিখন স্কুলের ২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করছে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর সৈয়দ বদরুছ ছালেকীন। শিক্ষক প্রশিক্ষক সঞ্জয় কুমার রায়, লার্নিং ফ্যাসিলিটেটর মনিরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com