বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মাঝে বিসমিল্লাহ ফার্মেসীকে ৪ হাজার টাকা, আল করিম ফার্মেসীকে ৩ হাজার টাকা, একতা ফার্মেসীকে ৫ হাজার টাকা, বাপ্পী বয়লারকে ৩ হাজার টাকা, রাসেল স্টোরকে ৬ হাজার টাকা ও প্রাইম ফুডকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ও র‌্যাব-৯ এর সহযোগিতায় চুনারুঘাট উপজেলার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, অহেতুকভাবে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ানোর কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। চুনারুঘাটে পেয়াজের আড়ৎ, ব্রয়লার মুরগির দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। ভোক্তার অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেবানন্দ সিনহা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com