বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে পানির লাইনের অবৈধ মটর সংযোগ বিচ্ছিন্নকরণ শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পানি সরবরাহের পাইপ হতে অবৈধ মটর সংযোগ বিচ্ছিন্ন করছে হবিগঞ্জ পৌরসভা। মঙ্গলবার সকালে অবৈধ মটর সংযোগ বিচ্ছিন্ন করার জন্যেপৌরসভার পক্ষ হতে অভিযান শুরু হয়। পরদিন বুধবারও হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানেবেশ কিছু বাসার অবৈধ মটর বিচ্ছিন্ন করা হয়। উল্লেখ্য, সম্প্রতি মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্ত্বে পৌর পরিষদের আলোচনায় অবৈধ মটর সংযোগ ও পানির জন্য পৌরবাসীর ভোগান্তির কথা উঠে আসে। আলোচনায় বক্তারা বলেন, শহরের বিভিন্ন বাসায় অবৈধ মটর সংযোগ দেখা যায়। ফলে পাশ্ববর্তী বাসাগুলিতে পানির চাপ থাকে না। হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে বারবার মটর সড়িয়ে নেয়ার জন্যে তাগিদ দিলেও এতে কোন কাজ হয়নি। ফলে পৌরসভার পক্ষে অবৈধ মটর সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান শুরু হয়। সাথে সাথে বিচ্ছিন্ন করা মটরগুলো জব্দ করা হয়। এ অভিযান পৌরসভার প্রতিটি এলাকায় অব্যাহত থাকবে বলে পৌরসভার পক্ষ হতে জানানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com