বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ হবিগঞ্জ আসছেন সুলতানা কামাল ড. নজরুল ইসলাম ও শরীফ জামিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র উদ্যোগে আজ ১৭ ফেব্রুয়ারি, ২০২২ বৃহস্পতিবার “হবিগঞ্জে শিল্পদূষণ থেকে নদ-নদী ও জলাশয় রক্ষার”-দাবীতে এক আলোচনা সভা সকাল ১১ টায় হবিগঞ্জ টাউন হলে অনুষ্ঠিত হবে। পরিবেশ বিষয়ক এই কর্মসূচীতে সভাপতিত্ব করবেন, বাপা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, সুলতানা কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেন-এর প্রতিষ্ঠাতা, বাপা’র সহ-সভাপতি এবং জাতিসংঘের উন্নয়ন গবেষণা বিভাগের প্রধান ড. নজরুল ইসলাম। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাপা’র সাধারণ সম্পাদক, শরীফ জামিল, স্বাগত বক্তব্য রাখবেন বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এবং বিষয়ের উপর ধারণা বক্তব্য রাখবেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশাসহ শিল্পদুশনে ক্ষতিগ্রস্থ লোকজন উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com