বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বর্ণাঢ্য আয়োজনে বানিয়াচংয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এ প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপি বিভিন্ন জাতের প্রাণি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। ভেটেরিনারি সার্জন ডা. শাহেদ মোহাম্মদ তাপাদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুর রহমান।
৪টি ক্যাটাগরিতে ১২ জন খামারীকে পুরস্কৃত করা হয়। ষাঁড়ে ১ম হয়েছেন রফিকুল ইসলাম চৌধুরী, ২য় জসিম উদ্দিন ও ৩য় আলাউদ্দিন। গাভীতে ১ম হয়েছেন মোঃ ইকবাল হোসেন, ২য় মাহমুদ মিয়া ও ৩য় শামছুদ্দিন। বকনা (বাছুর) ১ম হয়েছেন মোশাররফ হোসেন, ২য় দিলু মিয়া ও ৩য় শাহাব উদ্দিন। পোল্ট্রিতে ১ম হয়েছেন ইকবাল হাসান, ২য় সিদ্দিকুর রহমান ও ৩য় হাবিবুর রহমান। ১ম পুরস্কার বিজয়ী ৫ হাজার, ২য় বিজয়ী ৩ হাজার ও ৩য় বিজয়ী ২ হাজার টাকা পেয়েছেন। এ ছাড়া প্রদর্শনীতে আসা প্রত্যেক খামারীকে আয়োজক কমিটির পক্ষ থেকে পুরস্কার দেয়া হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, ১৫নং পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সাংবাদিক আব্দাল মিয়া, প্রাণী সম্পদ অফিসের দীপক দেবসহ অত্র অফিসের বিভিন্নস্তরের কর্মকর্তা, কর্মচারী ও খামারীগণসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com