বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে ৬ প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিভিন্ন অনিয়মের কারণে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় বড় বাজার এবং রত্মা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে বড় বাজার বাপ্পী ফার্মেসীকে ৭ হাজার, জননী ফার্মেসীকে ৫ হাজার, রত্মা বাজারের শেখ ট্রেডার্সকে সাড়ে ৩ হাজার, বিথঙ্গল হোটেলকে ২ হাজার, ভাই ভাই স্টোরকে ২ হাজার ও মীম স্টোরকে ১৫শ’ টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা। এ অভিযানকে সহযোগিতা করেছে শ্রীমঙ্গল র‌্যাব-৯।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com