বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শতভাগ পাশ নিয়ে নবীগঞ্জে সেরা আইডিয়াল উইমেন্স কলেজ

  • আপডেট টাইম সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শতভাগ পাশ নিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শীর্ষে অবস্থান করছে উপজেলার একমাত্র মহিলা কলেজ আইডিয়াল উইমেন্স কলেজ-নবীগঞ্জ। সিলেট শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নবীগঞ্জে সেরা অবস্থানে রয়েছে নবীগঞ্জ উপজেলার পৌরসভার ওসমানী রোডে অবস্থিত আইডিয়াল উইমেন্স কলেজ। এবার সিলেট শিক্ষা বোর্ডে অধীন হবিগঞ্জ জেলায় তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাশ করে। তার মধ্যে সেরা আইডিয়াল উইমেন্স কলেজ। সিলেট শিক্ষা বোর্ডের হবিগঞ্জ জেলায় ৪৯টি কলেজের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এবারো আইডিয়াল উইমেন্স কলেজ সেরা স্থান অর্জন করে। এবার আইডিয়াল উইমেন্স কলেজ থেকে ২৫ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ০১ টি জিপিএ-৫ সহ শতভাগ কৃতকার্য হয়। এর মধ্যে মানবিক বিভাগ থেকে থেকে ২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ করে। উল্লেখ্য, আইডিয়াল উইমেন্স কলেজ ২০১৯ সালেও ৯৬% পাশ করে জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছিল।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ নজির আহমেদ বলেন, শৃংখলা আমাদের বড় মূলধন। ক্লাসে উপস্থিতি এবং প্রত্যেক শিক্ষার্থীর উপর নজরদারী করা হয়। আনন্দদায়ক শিক্ষার জন্য প্রতি সপ্তাহে সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের জড়িত করা হয়। এছাড়া কলেজ গভর্নিং বডির সভাপতি ও পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য পরিচালকের দিক নির্দেশনা, নিবেদিত প্রাণ মেধাবী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com