বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ॥ দাবি হত্যা

  • আপডেট টাইম বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে কল্পনা আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে কল্পনা আক্তার স্বামীর বাড়িতে বিষাক্রান্ত অবস্থায় ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। সে ওই গ্রামের জমির মিয়ার স্ত্রী। কল্পনার পরিবারের দাবি, তাকে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com