মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক

যুগোপযোগী শিক্ষার জন্য প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৩ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার উন্নয়নে বদ্ধ পরিকর। এ সরকারের আমলে সকল শ্রেণি-পেশার মানুষ উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। তবে শিক্ষার্থীদের স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধকরণ ও তাঁদের যুগোপযোগী শিক্ষা নিশ্চিতে প্রয়োজন অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা।
গতকাল রোববার শায়েস্তাগঞ্জ উপজেলায় শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে নবনির্মিত ৪টি ভবন চারজন বীর মুক্তিযোদ্ধার নামে নামকরণের ফলক উন্মোচন ও ব্রাহ্মণডুরা ইউনিয়নের মোজাহের উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট হুমায়ুন কবীর সৈকত, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, ৮৭ লাখ টাকা ব্যয়ে মোজাহের উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ভিত্তি বিশিষ্ট প্রথম তলা নির্মাণ করেছে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এ ছাড়া শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে আগে নির্মিত ৪টি ভবন চারজন বীর মুক্তিযোদ্ধার নামে নামকরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com