বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে জুয়াড়িসহ আটক ১৫ আসামি কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জুয়াড়িসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামিদের আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রবিবার (৬ই ফেব্রুয়ারি) চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ আলী আশরাফের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকরা হল, পলাতক আসামি রুবেল মিয়া, অংকন ভৌমিক, রফিক মিয়া, শামীম মিয়া, মিজান মিয়া, ফরিদ মিয়া, আল আমিন, জুয়ার সরঞ্জাম নগদ টাকাসহ ৩ জুয়াড়ি মোশাহিদ মছই, এয়াছিন মিয়া, বাউল সালাম শেখ এবং অবৈধ বালু উত্তোলনকারী আক্কাছ মিয়া, আলাউদ্দিন, বিল্লাল মিয়া, শাহজাহান মিয়া, তোফাজ্জল মিয়াকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে এবং বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করা হয়। এ সময় থানা পুলিশের পক্ষ থেকে কঠোরভাবে হুশিয়ার করে দেওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com