রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধল গ্রামের হিরাজ ডাকাতের বাড়ী থেকে ৪ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ৬ জুলাই, ২০১৪
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের বেবিটেকা ব্রীজের নিকট গত বৃহস্পতিবার রাতে সংঘটিত ডাকাতির সাথে জড়িত থাকার সন্দেহে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল রাত ৮টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের হিরাজ ডাকাতের বাড়ী থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে-লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের আবুল কাশেমের ছেলে গাজী মিয়া (৩২), একই গ্রামের নুর মিয়ার ছেলে আবু লায়েছ (২৪) করাব গ্রামের কটু মিয়ার ছেলে শাহীন মিয়া (২৬), করাব গ্রামের আবু মিয়ার ছেলে হাবিব মিয়া (৩৫)। গ্রেফতারকৃতদের নিকট থেকে ২টি শাবল, ২টি ছুরা ও ৩টি মোবাইলসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত হবিগঞ্জ-লাখাই সড়কের ছুরুক মিয়ার রাইছ মিলের নিকট রাস্তায় গাছ ফেলে কয়েকটি গাড়ী আটকিয়ে যাত্রীদের নিকট থেকে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতির শিকার একজন ধল গ্রামের হিরাজ ডাকাতকে চিনতে পারে। যা এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত হয়।
এদিকে গ্রেফতারকৃত ডাকাতরা গতকাল রাতে হিরাজ ডাকাতের বাড়ীতে সংঘটিত হয়। গোপন সূত্রে এ খবর পেয়ে ডিবির এসআই সুদ্বীপ রায়ের নেতৃত্বে একদল সাদা পোষকধারী পুলিশ হিরাজ ডাকাতের বাড়ীতে অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেফতার করেন। পুলিশের উপস্থিতি আচ করতে পেরে হিরাজ ডাকাত সটকে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com