বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৩৯৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার যৌতুক লোভী স্বামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রীর দায়ের করা মামলায় হাজিরা দিতে গেলে ১নং উত্তর পূর্ব ইউনিয়নের খন্দকার মহল্লার মাহমুদ মিয়ার ছেলে মোবাইল মেইকার সুজন মিয়াকে কারাগারে প্রেরণ করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। মামলার বিবরণে জানা যায়, একই এলাকার রুবেল মিয়ার কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুজন মিয়া। গত বছরের ১ জুলাই সুজন বিদেশ যাওয়ার কথা বলে স্ত্রী আয়েশা আক্তারকে বাবার বাড়ী থেকে ২ লক্ষ টাকা এনে দিতে চাপ প্রয়োগ করে। অসহায় হতদরিদ্র পরিবারের কন্যা আয়েশা আক্তার সুজনের চাহিত টাকা এনে দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে বেধড়ক মারপিঠ করে সুজন। বর্তমানে অসহায় হত দরিদ্র আয়েশা আক্তার তার পিত্রালয়ে অবস্থান করছেন। এ ঘটনায় স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে গত বছরের ১৮ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (কগ-৪) হবিগঞ্জে যৌতুক নিরোধ আইনের সংশোধনী ২০১৮ এর ৩ ধারায় যৌতুক লোভী স্বামী সুজন মিয়াকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে আসামী সুজন মিয়ার নামে সমন জারির আদেশ প্রদান করেন। গতকাল এ মামলায় হাজিরা দিতে গেলে আসামী সুজন মিয়াকে জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।
উল্লেখ্য, যৌতুক লোভী সুজনের নামে দাঙ্গা-হাঙ্গামাসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com