বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৫১৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাশের নেতৃত্বে এসআই দেবাশীষ তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর এলাকায় এলজিআরডি পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আলমগীর ভূইয়া (৩৫) নামে একজনকে আটক করে তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৪০বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। আটক আলমগীর ভূইয়া নরসিংদী জেলার নরসিংদী পৌরসভার ৩নং ওয়ার্ডের ভূয়াকুর গ্রামের মৃত আব্দুর রহমান ভূঁইয়ার ছেলে। এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রাজ্জাক জানান যে গ্রেপ্তারকৃত আলমগীর ভূইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com