রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন-মেয়র জি কে গউছ

  • আপডেট টাইম রবিবার, ৬ জুলাই, ২০১৪
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ সৌদি আরবের মক্কায় গমন করেছেন। আজ রবিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফাইটে তিনি দেশ ত্যাগ করবেন। পবিত্র মক্কায় ওমরার কাজ শেষ করে তিনি মদিনা শরীফে হযরত মুহাম্মদ (দঃ) এর রওজা মোবারক জিয়ারতে যাবেন। পবিত্র মদিনায় ৮দিন অব¯’ানের পর মেয়র জি কে গউছ পবিত্র মক্কায় মাসজিদুল হারামে ২০ রমজান থেকে এতেকাফ করবেন। মক্কায় ঈদুল ফিতর উৎযাপন করে আগামী ২ আগষ্ট তিনি দেশে ফিরবেন। এ জন্য তিনি হবিগঞ্জবাসীর দোয়া কামনা করেছেন।
এদিকে মেয়র আলহাজ্ব জি কে গউছের সাথে পবিত্র ওমরা পালন করতে মক্কায় গমন করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com