বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ফ্যাক্টরি থেকে ফেরার পথে নারী শ্রমিককে গণধর্ষণ

  • আপডেট টাইম সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ফ্যাক্টরি থেকে রাতে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই নারী থানায় মামলা করলে গত শনিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শাকিল মিয়া (২২) কে গ্রেপ্তার করেন। সে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের বাসিন্দা ইউনুছ মিয়ার ছেলে। গত ৮ জানুয়ারি রাতে সায়হাম নিট কস্পোজিটে কর্তব্যরত ওই নারী শ্রমিক কাজ শেষে ইঠাখোলা বইট্টা বাড়িতে যাওয়ার পথে শাকিলসহ ৪ জন তার পথরোধ করে জোরপূর্বক একটি জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয়ভাবে ঘটনা সালিশে নিস্পত্তি করার চেষ্টা করে। বিচার না পেয়ে তিনি মাধবপুর থানায় গত শনিবার রাতে মামলা করেন। ওই রাতেই পুলিশ প্রধান অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করে। গতকাল রোববার (১৬ জানুয়ারি) শাকিলকে আদালতে সোপর্দ করলে তাকে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com