রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বানিয়াচংয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩২৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বিজ্ঞানচর্চার প্রতি উৎসাহ বাড়াতে আনন্দ মুখর পরিবেশ ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বানিয়াচংয়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলা সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা। মেলায় ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কৃত বিভিন্ন ধরণের প্রজেক্ট প্রদর্শন করেন এবং এগুলো পরিদর্শন করেন আমন্ত্রিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।জাতীয় বিজ্ঞান ওপ্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বিজ্ঞান মনস্ক জাতি গড়ে তুলতে বিজ্ঞানের অনুশীলন বাড়াতে হবে। বিজ্ঞানের অবদানকে কাজে লাগাতে হবে। বিজ্ঞানের অবদানকে অস্বীকার করার সুযোগ নেই। বিজ্ঞানের দ্বারাই আজকে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বিশ্ব তৈরি করতে পেরেছি। যে দেশ যে জাতি বিজ্ঞানের চর্চা ও বিজ্ঞানের অবদানকে অনস্বীকার্য মনে করেছে তারাই উন্নত বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। উপজেলা একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাশ’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, বানিয়াচং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পিয়ার হোসেন, প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ,সাবেক ছাত্রনেতা মওদুদ আল মাহমুদ, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক মখলিছ মিয়া, জীবন আহমেদ লিটন, কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com