বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিসিটিভির আওতায় বানিয়াচংয়ের মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্কুল মনিটরিং ও নিরাপত্তার স্বার্থে হবিগঞ্জের বানিয়াচংয়ে মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন করা হয়েছে। বানিয়াচং উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এই প্রথম উক্ত বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন করা হলো। গতকাল ৫ জানুয়ারি বুধবার সকাল ১০টায় সিসিটিভি স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম খোকন’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আফরোজা বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসিটিভি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মখলিছ মিয়াসহ শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার বলেন, ফলাফলসহ শিক্ষার গুনগত মানের দিক অত্র বিদ্যালয়টি সেরা অবস্থানে রয়েছে। স্কুলের সার্বিক কার্যক্রম সিসিটিভির মাধ্যমে মনিটরিংসহ নিরাপত্তার বিষয়টিও এখন দেখভাল করা যাবে, আমরা পর্য্যায়ক্রমে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে সিসিটিভির আওতায় নিয়ে আসব। এ কাজে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com