শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মিরপুরে গাড়ি চাপায় মাদরাসা ছাত্র নিহত ॥ স্পিড ব্রেকারের দাবি

  • আপডেট টাইম সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৪২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল-মিরপুর এলাকার মহাসড়কে গাড়ি চাপায় মুরাদ মিয়া (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। তবে ওই মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ, বারবার দাবি জানালেও ওই স্থানে স্পিড বেকার স্থাপন না করায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। জানা যায়, মিরপুরের বসুনিয়া রহমতিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র মুরাদ গত শনিবার বিকাল ৩টার সময় মাদরাসার পাশে রাস্তার সাইটে হেটে যাচ্ছিল। অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। মাদ্রাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে সদর উপজেলার লস্করপুর গ্রামের জয়নাল মিয়ার একমাত্র পুত্র। মুরাদের বাবা-মা তাদের একমাত্রকে হারিয়ে ফেলে মানসিকভাবে ভেঙে পড়েছে। তবে তাদের দাবি বসুনিয়া হাফিজিয়া একটি ঐতিহ্যবাহী মাদরাসা। ওই মাদরাসায় শত শত ছাত্র রয়েছে। তাদের পুত্রের মতো যেনো আর কারো কুল খালি না হয় সে জন্য তারা ওই স্থানে একটি স্পিড বেকার স্থাপনের দাবি জানান। কোনো অভিযোগ না থাকায় শনিবার রাতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের জিম্মায় নিয়ে যাওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, যানবাহনের যদি কোনো খবর পাওয়া যায় তবে পুলিশ বাদি হয়ে মামলা করে ওই চালক ও গাড়িকে আটকের চেষ্টা করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com