রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বাহুবলে চেয়ারম্যান প্রার্থীকে ছুরিকাঘাত

  • আপডেট টাইম রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩৯৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খন্দকার জাকারিয়া আলম সুমনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল আলম।
স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন গ্রামের খন্দকার জাহির মিয়ার ছেলে খন্দকার জাকারিয়া আলম সুমন আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে গণসংযোগ করে আসছেন। আগামী ৩ জানয়ারী তার মনোনয়ন দাখিল করার কথা।
শনিবার রাত ৮টার দিকে বাড়িতে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের দ্বিগাম্বর বাজারের নিকটি আসলে একদল দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল হাসপাতালে নেয়ার হলে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে সিলেট মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইউনিয়নের অপর চেয়ারম্যান প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত ১০টা পর্যান্ত তার জ্ঞান ফিরে আসেনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন তারা মিয়া জানান, আমি বিষয়টি শূনেছি তবে কারা ছুরিকাঘাত করেছে বিষয়টি নিশ্চিত নয়।
স্থানীয়রা জানান, জমি জমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। হয়তো সেই কারনেই তার উপর হামলা করা হয়েছে সন্দেহ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com